সালাত রিভাইভাল - পূর্ণাঙ্গ নামাজ শিক্ষা কোর্স

প্রতিদিন ৫ বার আমরা জায়নামাজে দাঁড়াই। কিন্তু আমাদের মন কি সত্যিই রবের সাথে সংযুক্ত হয়? নাকি এটি শুধুই একটি যান্ত্রিক রুটিন?

আমরা অনেকেই ছোটবেলায় নামাজ শিখেছি, কিন্তু বড় হওয়ার পর আর কখনো মিলিয়ে দেখিনি আমাদের পড়া নামাজটি আসলেও রাসুলুল্লাহ (সা.)-এর সুন্নাহ অনুযায়ী হচ্ছে কি না। ওজুতে ছোট একটি ভুলের কারণে কি নামাজ বাতিল হয়ে যাচ্ছে? সিজদায় কি ৭টি অঙ্গ ঠিকমতো মাটিতে থাকছে? কিংবা নামাজে দাঁড়িয়েও কেন দুনিয়ার হাজারো চিন্তা মাথায় ঘুরপাক খায়?

সবচেয়ে বড় সমস্যা হলো, ব্যক্তিগত পবিত্রতা বা বিশেষ শারীরিক অবস্থা নিয়ে আমাদের মনে এমন অনেক প্রশ্ন থাকে, যা আমরা লজ্জায় কাউকে জিজ্ঞেস করতে পারি না। সংশয় নিয়েই বছরের পর বছর ইবাদত চালিয়ে যাই।

পবিত্র রমাদ্বানকে সামনে রেখে আপনাদের এই সংশয় দূর করতে এবং নামাজকে একটি জীবন্ত ইবাদতে রূপান্তর করতে ইনোভা ইনসটিটিউট নিয়ে এসেছে "সালাত রিভাইভাল: প্রশ্নোত্তরে নামাজ শিক্ষা (রেকর্ডেড) কোর্স"

 

🌟 এই কোর্সে আপনি যা শিখবেন:

  • ✅ নামাজের এ টু জেড গাইডলাইন: ওয়াক্ত, রাকাত, তাকবীর থেকে শুরু করে সালাম ফেরানো পর্যন্ত প্রতিটি ধাপের প্র্যাকটিক্যাল নিয়ম।

  • ✅ লজ্জার প্রশ্নের খোলামেলা সমাধান: ব্যক্তিগত পবিত্রতা, গোসল, স্বামী-স্ত্রীর সম্পর্ক এবং মহিলাদের বিশেষ অবস্থার মতো সেনসিটিভ বিষয়গুলোর দলিলভিত্তিক উত্তর।

  • ✅ ভুল ধারণার অবসান (Myth Busters): সমাজে প্রচলিত ২০টিরও বেশি ভুল ধারণা ও কুসংস্কারের সঠিক সমাধান।

  • ✅ ভুল সংশোধনের উপায়: নামাজে ভুল হলে বা রাকাত সংখ্যা ভুলে গেলে কীভাবে সাহু সেজদার মাধ্যমে তা ঠিক করবেন।

  • ✅ একাগ্রতা ও খুশু-খুজু: নামাজে মন বসানোর এবং শয়তানের ওয়াসওয়াসা থেকে বাঁচার আধ্যাত্মিক ও মনস্তাত্ত্বিক কৌশল।

 

📚 কোর্সের ভেতরে যা থাকছে:

কোর্সটিকে মোট ১০টি সুবিন্যস্ত মডিউলে ভাগ করা হয়েছে। গতানুগতিক লেকচারের বদলে এটি সাজানো হয়েছে অত্যন্ত প্রাণবন্ত প্রশ্নোত্তর (Q&A) সেশনের মাধ্যমে। সাধারণ মানুষের মনের না-বলা প্রশ্নগুলো একজন উপস্থাপক করবেন এবং একজন বিশেষজ্ঞ স্কলার কোরআন ও সহীহ হাদিসের আলোকে তার প্র্যাকটিক্যাল সমাধান দেবেন।

 

 

🎯 এই কোর্সটি কাদের জন্য?

  • যারা নিজের নামাজকে ১০০% সুন্নাহসম্মত এবং নির্ভুল করতে চান।

  • যারা নামাজে মনোযোগ ধরে রাখতে পারেন না এবং আত্মিক প্রশান্তি খুঁজছেন।

  • যারা লজ্জার কারণে নিজেদের ইবাদতের খুঁতগুলো কারও কাছে বলতে পারছেন না।

  • যারা পরিবার ও সন্তানদের সঠিক নিয়মে নামাজ শেখাতে চান।

 

পরকালে সর্বপ্রথম নামাজেরই হিসাব নেওয়া হবে। আপনার জীবনের শ্রেষ্ঠ ইবাদতটি কি সঠিক নিয়মে হচ্ছে? সংশয় নিয়ে আর এক ওয়াক্ত নামাজও নয়। আজই কোর্সে এনরোল করুন এবং শুরু হোক আপনার শুদ্ধতার নতুন যাত্রা।

কোর্সের সিলেবাস

  • নামাজের ফিলোসফি: নামাজ কি শুধুই একটি আদেশ, নাকি তার চেয়েও বেশি কিছু?
  • ওয়াক্ত চেনা: ঘড়ি ছাড়া নামাজের ওয়াক্ত চেনার উপায় কী? সূর্য দেখে সময় বোঝার সঠিক নিয়ম।
  • নিষিদ্ধ সময়: দিনের এই ৩টি সময়ে নামাজ পড়া হারাম! আপনি কি ভুল সময়ে নামাজ পড়ছেন না তো?
  • ৫ ওয়াক্তে মোট কত রাকাত নামাজ? ফরজ ও সুন্নতের সহজ ও পূর্ণাঙ্গ হিসাব।
  • শুধু ফরজ পড়লে কি নামাজ হবে? সুন্নত ছেড়ে দিলে কি গুনাহ হয়?
  • বিতর নামাজ ১ নাকি ৩ রাকাত? বিতর আদায়ের সবচেয়ে সহীহ পদ্ধতি কোনটি?
  • তাহাজ্জুদ নামাজ
  • জুমআর নামাজ কি জোহরের বদল? মা-বোনদের জন্য জুমআর দিনের বিশেষ বিধান।
  • "ব্যস্ত আছি, পরে কাজা করে নেব"— এই অজুহাত কি ইসলামে গ্রহণযোগ্য?
  • আজই নামাজ শুরু করতে চান? নিজেকে মানসিকভাবে প্রস্তুত করার ৩টি সহজ ধাপ।
  • শরীরের এই অংশগুলো না ভিজলে আপনার পুরো নামাজই বাতিল! (ওজুর ফরজসমূহ)
  • রাসুলুল্লাহ (সা.) ঠিক কীভাবে ওজু করতেন? (হাতে-কলমে সুন্নাহ পদ্ধতি)
  • রক্ত বের হলে বা ঘুমালেই কি ওজু ভাঙে? জেনে নিন ওজু ভঙ্গের প্রকৃত কারণ!
  • মেসওয়াক ছাড়া নামাজ পড়ছেন? জেনে নিন এর বিস্ময়কর ফজিলত ও সহজ বিকল্প!
  • এই ৩টি কাজ না করলে গোসল হয় না! আপনি সারাজীবন নাপাক থেকে যাচ্ছেন না তো?
  • পানি না থাকলে বা অসুস্থতায় মাটি দিয়ে কীভাবে পবিত্র হবেন? (তায়াম্মুমের প্র্যাকটিক্যাল নিয়ম)
  • শীতে মোজা না খুলেই ওজু করার দারুণ ইসলামিক সুবিধা! (মাসেহ করার সঠিক বিধান)
  • কাপড়ে ঠিক কতটুকু ময়লা বা নাপাকি থাকলে নামাজ হয় না? (পবিত্রতার মাপকাঠি)
  • ওজু করতে গিয়ে উল্টো গুনাহগার হচ্ছেন না তো? পানি অপচয়ে ইসলামের কঠোর সতর্কতা!
  • মা-বোনদের বিশেষ দিনগুলোর পর পবিত্র হওয়ার সঠিক ও সুন্নাহসম্মত নিয়ম।
  • "আমার ওজু কি ভেঙে গেল?"— নামাজের ভেতরের এই বিরক্তিকর সন্দেহ কাটানোর উপায়!
  • ওজু শেষে জায়নামাজে দাঁড়ানোর আগে আপনার মনের অবস্থা ঠিক কেমন হওয়া উচিত?
  • ওজু কি কেবল শরীর পরিষ্কার করে, নাকি গুনাহও ঝরিয়ে দেয়? (ওজুর আসল রহস্য)
  • 'আল্লাহু আকবার' বলার সাথে সাথে আপনার আত্মায় কী ঘটে? (নামাজের আধ্যাত্মিক শুরু)
  • নামাজ শুরুতে হাত ঠিক কতটুকু তুলবেন? কান স্পর্শ করা কি বাধ্যতামূলক?
  • হাত কোথায় বাঁধতে হয়— বুকে নাকি নাভির নিচে? বিতর্কের অবসান ও সঠিক সুন্নাহ!
  • মনোযোগ বাড়াতে চোখ বন্ধ করে নামাজ পড়া কি জায়েজ?
  • ছানা ও বিসমিল্লাহ পড়ার সঠিক নিয়ম: অর্থ জানলে নামাজে কীভাবে মনোযোগ বাড়ে?
  • সূরা ফাতিহা পড়ার সময় এই কমন ভুলগুলো করছেন না তো? (নামাজ বাতিল হওয়ার কারণ!)
  • সূরা ফাতিহার পর 'আমীন' জোরে নাকি আস্তে বলবেন? জেনে নিন সঠিক বিধান।
  • কোরআনের সিরিয়াল ভেঙে ছোট-বড় সূরা পড়লে কি নামাজ হবে? কিরাত মেলানোর সঠিক নিয়ম।
  • রুকুতে যাওয়ার সময় 'আল্লাহু আকবার' ঠিক কখন শুরু এবং শেষ করতে হয়?
  • আপনার রুকু কি ১০০% সঠিক হচ্ছে? পিঠ ও মাথার পজিশন হাতে-কলমে শিখে নিন!
  • রুকুর তসবিহের সঠিক উচ্চারণ কী? কমপক্ষে কতবার পড়া সুন্নাহসম্মত?
  • রুকু থেকে ওঠার সময় এই ছোট্ট ভুলটি আপনার পুরো নামাজ বাতিল করতে পারে!
  • আল্লাহর সবথেকে কাছে যাওয়ার মুহূর্ত কোনটি? সিজদাহর আসল আধ্যাত্মিক রহস্য।
  • সিজদায় যাওয়ার সময় আগে হাত নাকি হাঁটু? সুন্নাহসম্মত সঠিক নিয়মটি জেনে নিন।
  • সিজদার সময় পায়ের আঙুল কি মাটি থেকে উঠে যায়? এই ভুলে আপনার নামাজ হচ্ছে না তো?
  • সিজদায় কনুই কি মাটিতে লেগে থাকবে? পুরুষ ও মহিলাদের সিজদার সঠিক পার্থক্য।
  • দুই সিজদার মাঝখানের সেই দোয়া—যা আপনার জীবনের মোড় ঘুরিয়ে দিতে পারে!
  • নামাজের শেষ বৈঠকে বসার সুন্নাহ পদ্ধতি কী? পা রাখার সঠিক নিয়ম শিখে নিন।
  • আত্তাহিয়্যাতু পড়ার সময় আঙুল কখন তুলবেন আর কখন নামাবেন? সঠিক নিয়ম।
  • দোয়া মাসুরা না জানলে কি নামাজ হবে? শেষ বৈঠকে কী পড়বেন জেনে নিন।
  • নামাজ শেষে সালাম ফেরানোর সঠিক পদ্ধতি ও নিয়ত কী? ভুল পদ্ধতি এড়িয়ে চলুন।
  • সালামের পর মোনাজাত কি বাধ্যতামূলক? রাসুলুল্লাহ (সা.) সালামের পর কী পড়তেন?
  • সিজদায় গিয়ে কি নিজের ভাষায় দোয়া করা যায়? তসবিহ ও দোয়ার সঠিক বিধান।
  • শেষ ভালো যার সব ভালো তার! নামাজের শেষ অংশে তাড়াহুড়ো করলে যা হারাবেন।
  • নামাজে ভুল হলে কি গুনাহ হয়? ভুলের পর মানসিকভাবে ভেঙে না পড়ার উপায়।
  • ফরজ ও ওয়াজিবের পার্থক্য: সাহু সেজদা দিলেই কি সব ভুল মাফ হয়?
  • ঠিক কোন ভুলগুলো করলে সাহু সেজদা ওয়াজিব হয়? ৫টি কমন ভুলের সমাধান!
  • সাহু সেজদা দেওয়ার একদম সঠিক ও প্র্যাকটিক্যাল নিয়ম শিখে নিন।
  • ২ রাকাত নাকি ৩ রাকাত? নামাজে রাকাত ভুলে গেলে সঠিক সিদ্ধান্ত নেওয়ার উপায়।
  • সূরা পড়তে গিয়ে ভুল হলে কি নামাজ ভেঙে যায়? কিরাতের ভুল সংশোধনের নিয়ম।
  • ভুল করে ৩টি সেজদা বা ৫ রাকাত পড়ে ফেললে করণীয় কী? নামাজ কি হবে?
  • প্রথম বৈঠকে না বসে ৩য় রাকাতের জন্য দাঁড়িয়ে গেলে কী করবেন?
  • নামাজে হাসলে বা সালামের উত্তর দিলে কি নামাজ ভেঙে যায়?
  • সাহু সেজদা করতে ভুলে গেলে নামাজ শুদ্ধ করার উপায় কী?
  • ইমাম ভুল করলে কি পেছনের সবার ওপর সাহু সেজদা ওয়াজিব হয়?
  • ইমামের পেছনে নিজের ভুল হলে কি সাহু সেজদা দিতে হবে?
  • "নামাজটা কি হলো?"—নামাজ শেষে মনের খটকা ও অস্বস্তি কাটানোর উপায়!
  • একা বনাম জামাতে নামাজ: ঘরে নামাজ পড়লে আপনি কী হারাচ্ছেন?
  • কাতারে ফাঁকা থাকলে কি শয়তান প্রবেশ করে? কাতার সোজা করার সঠিক নিয়ম!
  • ইমামের পেছনে কি সূরা ফাতিহা পড়তে হবে? (মাযহাবের পার্থক্য ও সহজ সমাধান)
  • ইমামের আগে রুকু বা সেজদায় চলে গেলে কি নামাজ বাতিল হয়ে যায়?
  • রুকুতে জামাত ধরার সঠিক নিয়ম ও মাসআলা।
  • মাসবুকের নামাজ: ইমামের সালাম ফেরানোর পর বাকি নামাজ কীভাবে শেষ করবেন?
  • সুন্নতি দাড়ি নেই কিন্তু ভালো কুরআন পড়েন, তার পেছনে কি নামাজ হবে?
  • সফরের নামাজ: কসর, সুন্নত ও বিতর পড়ার সঠিক নিয়ম কী?
  • মুসাফির থেকে মুকিম হওয়ার নিয়ম: একটানা কতদিন কসর করা যায়?
  • অসুস্থ অবস্থায় চেয়ারে বা বসে নামাজ পড়ার ইসলামিক বিধান।
  • বাস, ট্রেন বা বিমানে কিবলা ও দাঁড়ানো ছাড়া নামাজ পড়ার সঠিক নিয়ম।
  • বাচ্চাদের মসজিদে আনা কি ঠিক? আমাদের নেতিবাচক ধারণা ও সঠিক দিকনির্দেশনা।
  • সুযোগ থাকা সত্ত্বেও অলসতা করে একা নামাজ পড়লে একজন মুমিন কী হারান?
  • 'নাওয়াইতু আন উসাল্লিয়া...' না পড়লে কি নামাজ হবে না?
  • ওজু করার সময় কথা বললে কি ওজু ভেঙে যায় বা অপূর্ণ থাকে?
  • ওজুর পর আয়না দেখলে কি ওজু নষ্ট হয়? মা-বোনদের প্রচলিত ভুল ধারণা!
  • টাখনুর নিচে প্যান্ট বা কাপড় থাকলে কি নামাজ একদমই হবে না?
  • ঘাড় মাসেহ করার সঠিক বিধান: আমরা কি ভুল করছি?
  • জায়নামাজের দোয়া: 'ইন্নি ওয়াজ্জাহতু...' না পড়লে কি নামাজ হবে?
  • ফরয নামাজের পর সম্মিলিত মোনাজাত না করলে কি নামাজ অসম্পূর্ণ থাকে?
  • মনোযোগ বাড়াতে সেজদায় চোখ বন্ধ রাখা কি সওয়াব নাকি মাকরূহ?
  • বাসায় একা নামাজ পড়ার সময় মহিলাদের পা ঢাকা বা মোজা পরা কি বাধ্যতামূলক?
  • একা দাঁড়ালে কি নামাজ হবে? সামনের কাতার থেকে লোক টেনে আনার নিয়ম!
  • অজু ছাড়া কোরআন ছোঁয়া বা মোবাইলে পড়া: প্রচলিত ভুল ও সঠিক বিধান।
  • শবে কদরে দুই রাকাত পড়লেই কি জীবনের সব কাজা নামাজ মাফ? সত্য নাকি গুজব?
  • নামাজে হাসলে কি ওজু ভেঙে যায়? মুচকি হাসির বিধান কী?
  • কাতারে ছোট বাচ্চারা দাঁড়ালে কি বড়দের নামাজ ভেঙে যায়?
  • টুপি ছাড়া নামাজ পড়লে কি নামাজ হয়? টুপি পরা কি ওয়াজিব?
  • ইমামের ভুল হলে কি সাথে সাথে লোকমা দিতে হবে?
  • নামাজরত অবস্থায় কেউ সালাম দিলে ইশারায় উত্তর দেওয়া কি জায়েজ?
  • আঙুল কি শুধু 'লা-ইলাহা' বলার সময় তুলবেন নাকি নাড়াতে থাকবেন?
  • সূর্য ডোবার সময় কি আসরের নামাজ পড়া একদম নিষেধ?
  • নামাজে জামা বা চুল ঠিক করলে কি নামাজ ভেঙে যায়? (আমলে কলীল ও কাসীর)
  • মহিলারা তাকবীরে হাত কাঁধ নাকি কান পর্যন্ত তুলবেন? প্রচলিত ভুল!
  • জুতো পরে জানাজার নামাজ পড়লে কি নামাজ হবে?
  • মহিলারা ঘরে জামাত করলে কি আজান ও একামত দিতে হবে?
  • সমাজে প্রচলিত ভুল ধারণা দূর করে সহীহ নামাজ শেখার সেরা উপায় কী?
  • মজি বা তরল নির্গমন: শুধু ওজু করলেই হবে নাকি গোসল করতে হবে?
  • মিলন ছাড়া কেবল উত্তেজনায় বীর্যপাত হলে কি গোসল ফরজ?
  • স্বপ্ন মনে নেই কিন্তু সকালে কাপড় ভেজা: গোসল কি বাধ্যতামূলক?
  • নামাজে বায়ু বের হওয়ার সন্দেহ হলে কি ওজু ভেঙে যায়?
  • স্বামী-স্ত্রীর মিলনের পর গোসল ছাড়া কি ফজরের নামাজ পড়া যায়?
  • পিরিয়ড শেষ হওয়ার পর ঠিক কখন থেকে নামাজ শুরু করবেন?
  • পিরিয়ডের নির্দিষ্ট দিনের বাইরে রক্তক্ষরণ হলে নামাজের বিধান কী?
  • নাপাক অন্তর্বাস ধোয়া সম্ভব না হলে নামাজের বিধান কী?
  • পাবলিক টয়লেট ও ওজু: টয়লেটের পানির ঝাপটা কাপড়ে লাগলে পবিত্রতার বিধান কী?
  • গোপন অঙ্গের লোম ৪০ দিনের বেশি না কাটলে কি নামাজ হবে না?
  • স্ত্রীর সাথে রোমান্টিক আলাপে তরল (মজি) নির্গত হলে কি ওজু ভাঙে?
  • গর্ভাবস্থায় সামান্য রক্ত বা সাদা স্রাব গেলে নামাজের বিধান কী?
  • ওজুর পর নিজের বা শিশুর লজ্জাস্থান স্পর্শ করলে কি ওজু ভেঙে যায়?
  • সন্তানকে বুকের দুধ খাওয়ালে কি মায়ের ওজু ভেঙে যায়?
  • ইউরিন ব্যাগ বা ক্যাথেটার লাগানো অবস্থায় কীভাবে নামাজ পড়বেন?
  • কাপড়ে বীর্য শুকিয়ে গেলে কি শুধু ওই জায়গা ধুয়ে নামাজ পড়া যাবে?
  • নামাজে দাঁড়িয়ে অশ্লীল চিন্তা এলে কি নামাজ বাতিল হয়ে যায়?
  • টাইট পোশাকে রুকু-সেজদায় শরীরের আকৃতি বোঝা গেলে কি নামাজ হবে?
  • মহিলাদের ওজুতে কি মাথার পুরো চুল ভেজাতে হবে? বেণী খোলার নিয়ম!
  • সম্পূর্ণ উলঙ্গ হয়ে গোসল করলে কি ওজু হয়?
  • ধূমপান বা কাঁচা পেঁয়াজ খেয়ে মসজিদে যাওয়া কি জায়েজ?
  • স্বপ্নে খারাপ কিছু দেখার পর ভেজা ভাব না পেলে কি গোসল জরুরি?
  • কষ্টে বায়ু চেপে রেখে নামাজ শেষ করলে কি নামাজ মাকরূহ হয়?
  • ওয়াটারপ্রুফ মেকআপ বা মাস্কারা থাকা অবস্থায় ওজু করলে কি নামাজ হবে?
  • লজ্জার চেয়ে সহীহ জ্ঞান অর্জন কেন জরুরি? সংবেদনশীল বিষয়ের সমাধান।
  • জায়নামাজে শরীর, কিন্তু মন অন্যদিকে? নামাজে মনোযোগ না থাকার আসল কারণ!
  • কুরআন ও হাদিসের আলোকে নামাজে খুশু-খুজু অর্জনের সঠিক উপায়!
  • নামাজের প্রস্তুতি: মনোযোগ ধরে রাখার গোপন রহস্য!
  • নামাজে আল্লাহর সাথে কথোপকথন: সূরা ফাতিহার অজানা ফজিলত!
  • আরবি না জানলে নামাজে মনোযোগ কীভাবে বাড়াবেন?
  • সিজদার জায়গায় তাকানোর বিজ্ঞান ও ইসলাম: নামাজে মনোযোগ বৃদ্ধির উপায়!
  • "এটিই তোমার শেষ নামাজ"—এই একটি চিন্তাই বদলে দেবে আপনার ইবাদত!
  • নামাজে তাড়াহুড়ো ও ধীরস্থিরতা (তূমানীনাত): আমরা কী ভুল করছি?
  • নামাজে আজেবাজে চিন্তা ঢোকায় 'খিনজাব' শয়তান! বাঁচার উপায় কী?
  • টিভির সামনে বা শোরগোলের মাঝে নামাজ পড়লে কি মনোযোগ থাকে?
  • নামাজে কান্না না এলে কি একাগ্রতা নেই? ইসলাম কী বলে?
  • সেজদায় গিয়ে নিজের ভাষায় আল্লাহর কাছে চাওয়া কি জায়েজ?
  • নামাজে মনোযোগ বৃদ্ধির সবচেয়ে সহজ ও কার্যকর উপায় কোনটি?
  • নামাজ শেষ করেই উঠে যাচ্ছেন? জানুন রাসুল (সা.) কতক্ষণ জিকির করতেন!
  • জান্নাতের পথ সহজ করতে ফরয নামাজের পর আয়াতুল কুরসি কেন পড়বেন?
  • দৈনন্দিন ক্লান্তি দূর করতে তাসবীহ-এ-ফাতেমির আমল কীভাবে করবেন?
  • সালামের পর কোন দোয়া পড়লে রিজিক বাড়ে ও গুনাহ মাফ হয়?
  • ফরযের পাশাপাশি নফল নামাজ কেন পড়বেন? তাহাজ্জুদের বিশেষ ফজিলত।
  • ব্যস্ত জীবনে মেন্টাল হেলথ ভালো রাখতে ইশরাক ও চাশতের নামাজের গুরুত্ব।
  • নামাজ পড়েও মিথ্যা বা হারাম কাজে জড়ানোর কারণ কী? কোথায় গলদ রয়ে গেছে?
  • ফ্যামিলি বন্ডিং বাড়াতে পরিবারের সাথে জামাতে নামাজ পড়ার গুরুত্ব।
  • জীবনে অনেক কাজা নামাজ থাকলে কি নফল পড়া যাবে? কোনটি আগে পড়বেন?
  • সপ্তাহের সেরা দিন জুমায় নামাজের পাশাপাশি আর কী কী আমল করবেন?
  • কর্মস্থলে নামাজের নমনীয়তা: অফিসে কাজের চাপে কীভাবে নামাজ আদায় করবেন?
  • শয়তানের প্ররোচনা থেকে বেঁচে নিয়মিত নামাজি হওয়ার সহজ কৌশল।
  • পরিপূর্ণ নামাজি হওয়ার গাইডলাইন: বদলে ফেলুন আপনার জীবনধারা!

শিক্ষার্থীদের র‌্যাটিং এবং রিভিউ

0

Total 0 Rating

5
0 র‌্যাটিং
4
0 র‌্যাটিং
3
0 র‌্যাটিং
3
0 র‌্যাটিং
1
0 র‌্যাটিং
3500 ৳ 350 ৳
  • লেভেলসকল লেভেল
  • শুরু26-Feb, 2026
  • যাদের জন্য কোর্সall
  • ক্যাটাগরিBasic Category